রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা দাখিল মাদরাসার ১০ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটির গঠন করা হয়েছে।
গতকাল শনিবার মাদরাসা অফিস কক্ষে এক আলোচনা সভায় কিসামত সুখানপুকুর নিবাসী মাহবুবুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মো: নয়া মিয়া, আনারুল ইসলাম, মো: আবদুল মান্নান, মো: শাহ আলম, মো: তাজরুল, জামাল উদ্দিন, মতিয়ার রহমান, কহিনুর বেগম, সেকেন্দার আলী সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পীরগাছা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার আফসানা রহমান।