বাগেরহাটে খুলনা-বরিশাল ও খুলনা-মংলা মহাসড়কে ছাত্র ও অভিভাবকরা অবস্থান নেয়। খবর পেয়ে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগ ছাত্রদের উপর হামলা করে।
এ সময়ে বিক্ষুদ্ধ জনতা বাগেরহাটে স্বেচ্ছাসেবকলীগের অফিস ভাঙচুর করে ও রামপাল ফয়লা এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই সঙ্ঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।



