চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে শাহাদাৎ হোসেন (২০) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ থানা গেইটে এ গুলির ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার খবর শুনে বিজয় মিছিল করতে বাসস্ট্যান্ডে জড়ো হয় সাধারণ ছাত্রজনতা।
মিছিলটি বাজারে গেলে থানা ঘেরাও করতে উদ্ধত হয় বিক্ষুব্ধ জনতার একাংশ। এ সময় থানায় অবরুদ্ধ পুলিশের পক্ষ থেকে থানায় আক্রমণ না করতে অনুরোধ করা হলেও তারা নিবৃত্ত হননি। একপর্যায়ে পুলিশ বেপরোয়া গুলি করলে ঘটনাস্থলেই শাহাদাৎ নিহত হন।
এ সময় ইমরান হোসেন নামে অপর এক কিশোর পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



