পটুয়াখালীর বাউফলে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মদনপুরা এলাকায় দুর্বৃত্তরা মনিরুল ইসলাম শাহীন (৫০) নামের এ যুবলীগ কর্মীকে হত্যা করে।
শাহীনের বোন জায়েদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। শাহীন মদনপুরা ইউনিয়ন যুবলীগের একজন কর্মী ছিলেন।
অপরদিকে একই উপজেলার কালিশুরী এলাকায় গৌতম (৪০) নামের আরেক যুবলীগ কর্মী চোখ উৎপাটন করেছে দুর্বৃত্তরা।
বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাউফল ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিক্ষুব্ধ জনতা সন্ধ্যা থেকে থানা ভবন ঘেরাও করে রাখায় আমরা অবরুদ্ধ আছি। তাই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারছি না। তব এ ধরনের মৌখিক খবর পেয়েছি।



