সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খরর ছড়িয়ে পড়লে সারাদেশের মতো রাস্তায় নেমে আসে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ। বিজয় মিছিল, মিষ্টি বিতরণ ও কুশল বিনিময় করেছেন রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শিশু ও নারীরা রাস্তায় নেমে আসে।
সোমবার রাতেই বিক্ষুদ্ধ জনতা দোহার উপজেলা চত্বরে স্বাধীনতা ভাস্কর্য সরিয়ে ফেলে। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের খরব পাওয়া গেছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বিলাশপুর ইউনিয়ন পরিষদে।
এ সময় বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর চালায়। দলীয় অন্যান্য নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়েছে।
এ দিকে, সোমবার সন্ধ্যার পর থানায় রিমান্ডে নেতাকর্মীদের ছাড়িয়ে আনতে থানা ফটকে ভিড় করে বিক্ষুদ্ধ জনতা। এ সময় আসামিদের ছাড়তে বিলম্ব করায় তাদের সাথে পুলিশের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে পুলিশ জনতাকে লক্ষ্য করে টিয়ার সেল ও কয়েক রাউন্ড গুলি ছুড়লে পুলিশের ওপর চরাও হলে বাধা দেয় স্থানীয়রা। থানায় হামলা হতে পারে এমন আশঙ্কায় রাতেই থানা ছেড়ে যায় পুলিশ। এরপর থেকে থানায় পাহারা দিচ্ছে স্থানীয় কিছু জনতা। মঙ্গলবার সকালে এমন দৃশ্যই চোখে পড়ে থানা ফটকে।



