রাজবাড়ীর গোয়ালন্দে গত সোমবার বিকেলে বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নজরুল ইসলাম মণ্ডলের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এ ছাড়া শেখ মুজিবের মুর‌্যাল ভেঙে দেয়াসহ মহাসড়কে থাকা আওয়ামী লীগের বিশাল গেট ব্যানার ফেস্টুন পুড়িয়ে দেয়া হয়। শেখ হাসিনার পলায়নের খবর শুনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সড়কে বিজয় মিছিল করেন।