কিশোরগঞ্জের কটিয়াদীতে সংখ্যালঘুদের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাগরিবের পর তাদের নিরাপত্তা বিষয়ক এ সভা হয়।
সাংবাদিকদের সাথে নিয়ে এ সময় উপজেলা সদরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জামাতে ইসলামীর নেতারা। সংখ্যালঘুদের সাথে মতবিনিময়কালে তাদের নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সাংবাদিকদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা ও জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। আপনারা আমাদের ভাই। আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। আপনাদের নিরাপত্তা দেয়া আমাদের ইবাদতের অংশ৷
তখন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তাদের এই মহতি উদ্যোগকে স্বাগতম জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ‘আপনারা আমাদের অভয় দেয়ায় আমাদের মনোবলকে দৃঢ় হয়ে গেল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ফ.হ. আলমগীর জোয়ারদার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুল হাসান,সহ-সেক্রেটারি সাইদুর রহমান বিএসসি, উপজেলা শূরা সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নূরী উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা বিপদ, সদস্য সচিব দ্রুব রন্জন দাস, সাবেক সভাপতি দিলীপ কুমার সাহা, দর্পণ ঘোষ প্রমুখ।
এ সময় প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলার বিভিন্ন মন্দির ও এলাকা পরিদর্শন করেন।



