ঠাকুরগাঁওয়ে শান্তি মিছিল করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় শহরের কালিবাড়ি এলাকা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহীদ মোহাম্মদ আলী সড়ক হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মির্জা ফয়সল আমিন।
তিনি বলেন, দেশ প্রেমিক ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশের মানুষ আজ স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। বিজয়ের আনন্দ উৎযাপন করছে। কিন্তু সুযোগ সন্ধ্যানীরা ওঁৎ পেতে আছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। বিভিন্ন ধর্মীয় স্থাপনায় বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। এ জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমাদের সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। কারণ এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দেশটাকে এগিয়ে নিতে হবে।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি আলমামুন আলম, অর্থ সম্পাদক ও পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুন অর রশিদ, সদর থানা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর সাধারন সম্পাদক তারেক আদনান, সাংগঠনিক দেলোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড. এনতাজুল হকসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে বিএনপির শান্তি মিছিল
ঠাকুরগাঁওয়ে শান্তি মিছিল করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় শহরের কালিবাড়ি এলাকা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ...



