গোপালগঞ্জের কোটালী পাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তিতে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে সাবেক ৯ নম্বর ওয়াড কমিশার অলিউর। রহমান হাওলাদারের বাড়ি থেকে শুরু হয়ে একটি বিশাল মিছিল উপজেলার মহুয়া চত্বর হয়ে পৌর মার্কেটের সামনে দিয়ে আবার একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, সাংগাঠনিক সম্পাদক ফায়েক উজ্জামান শেখ, সদস্য এইচ এম আবুল বাসার (বাচ্চু), পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাংগাঠনিক সম্পাদক আ: হাকিম খলিফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মান্নান শেখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে খুশি ও আনন্দ প্রকাশ করে। সাথে সাথে অনেক বছর পরে দলের মিটিং করতে পেরে শুকরিয়া আদায় করেন।

তারা আরো বলেন, এখন আমাদের প্রধান কাজ হল দেশ ও দেশের জনগণের জান মালের নিরাপত্তা সংখ্যালঘু পরিবারের ওপরে হামলা ও সকল প্রকার লুটপাট থেকে জনগণকে রক্ষা করা, সংগঠনকে সুগঠিত করা এবং দেশের জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরে গুরুত্ব আরোপ করেন।

উপজেলা ছাত্রদলের মো: লালন, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সোলেমান মিয়া, উত্তর কোটালীপাড়ার যুবদল নেতা খন্দকার রাসেল,
দৈনিক শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচ এফ এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।