সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এ কাজে সহযোগিতা করছে দুই উপজেলার রোভার-স্কউট টিম।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে তারা কাজ করে।
জানা যায়, ঢাকার জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী শিক্ষাথীরা ভাগ করে এ কাজগুলো করছে। পাশাপাশি পরিচ্ছন্নতার কাজগুলো করছে তারা।
দুপুরে নবাবগঞ্জ উপজেলা চত্বরে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা সড়কে লাইনে দাড়িয়ে খুব ভালোভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীরা দেশ গঠনে স্বেচ্ছাস কাজ করার জন্য অনেকেই প্রশংসা করছেন। তাদের দাবি ভবিষ্যতে যাতে সুন্দর একটি দেশ পাই এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
দোহার নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থী তৌহিদ ইসলাম জানায়, যেসব স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছিল সেগুলো রাস্তার ওপর পরেছিল সেগুলো রাস্তা থেকে সরিয়ে মানুষের চলাচলের জন্য স্বাভাবিক করা হয়েছে। যতদিন দেশ স্বাভাবিক অবস্থায় না ফিরতে যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানায় শিক্ষার্থীরা।
পুলিশ থানা ছেড়ে যাওয়ায় দেশের সঙ্কটময় মুহূর্তে কাজ করছে এসব শিক্ষার্থীরা। তারা জনগণের সহযোগিতা কামনা করেন।



