চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর (মায়া চৌধুরী) দু’টি বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার সন্ধ্যায় ও পরদিন সকালে এসব ঘটনা ঘটে। উত্তেজিত জনতা মায়া চৌধুরীর মতলব দক্ষিণ উপজেলা সদরের ও মতলব উত্তরের মোহনপুর এলাকার বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যান।
স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের খবর প্রচার হলে মতলব দক্ষিণ ও মতলব উত্তর এলাকার বিক্ষুব্ধ কয়েক হাজার মানুষ সন্ধ্যার দিকে মায়া চৌধুরীর মতলব কলেজ রোডের বাড়িতে হামলা চালায়। গত মঙ্গলবার সকালে দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করা হয় তার মতলব উত্তরের মোহনপুরের বাড়িতে। এ সময় লোকজন ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মতলবে মায়া চৌধুরীর ২ বাড়িতে অগ্নিসংযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর (মায়া চৌধুরী) দু’টি বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর...



