সিলেটের তামাবিল কাস্টমস অফিসে হামলা ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এর আগে কাস্টমস কোয়ার্টার আক্রমণ করে কর্মকর্তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রশাসনিক কোনো সহযোগিতা না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হন কর্মকর্তা-কর্মচারীরা। কাস্টমস সূত্র জানায়, গত সোমবার রাত ১০টার দিকে বেশ কিছু দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তামাবিল স্থল কাস্টমস কর্মকর্তা কোয়ার্টার আক্রমণ করে। এ সময় চার দিক ঘিরে ফেলে তারা কাস্টমস কর্মকর্তাদের খুঁজতে থাকে।
সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী জানান, কোয়ার্টারে অবস্থানরত কর্মকর্তারা আক্রমণকারীদের নিবৃত করার চেষ্টা করেন। তবে গুদামের চাবি না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উপস্থিত কর্মকর্তাদের লাঞ্ছিত করে। এ সময় পুলিশের সহযোগিতা চেয়েও পাননি জানিয়ে কর্মকর্তারা জানান, একপর্যায়ে আমরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। তখন গুদামে রক্ষিত বিভিন্ন জিআরভুক্ত মালামাল তালা ভেঙে লুটপাট করে তারা।



