নওগাঁ জেলা সেনাক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর তাওহিদ বলেছেন, প্রতিটি ওয়ার্ডে জনগণের জানমাল রক্ষা কমিটি গঠন করে সব ধরনের অরাজকতা বন্ধ করতে হবে। গত বুধবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে মেজর তাওহিদ এ কথা বলেন।
তিনি বলেন, এই ক্রাইসিস পিরিয়ডে দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা, ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটতরাজ ঘটছে। নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মান্দা, আত্রাই, ধামইরহাট ও মহাদেবপুরে এসব বেশি হচ্ছে। এসব বন্ধ করে সাধারণ জনতার জানমাল রক্ষা করতে হবে। এজন্য তিনি সাম্প্রতিক গণ-আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি নেতাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
নওগাঁয় মানুষের জানমাল রক্ষায় কমিটি গঠনের আহ্বান
নওগাঁ জেলা সেনাক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর তাওহিদ বলেছেন, প্রতিটি ওয়ার্ডে জনগণের জানমাল রক্ষা কমিটি গঠন করে সব ধরনের অরাজকতা বন্ধ করতে হবে। গত বুধবার...



