কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের তিন উপদেষ্টা প্রফেসর আবু বক্কর সিদ্দিক, ডা: শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিবসহ ক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মোস্তাক আহমেদকে (আমাদের সময়) সভাপতি ও এম এ আজিজকে (সিনিয়র সদস্য) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লাল্টু (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন, দফতর সম্পাদক তাজউদ্দীন রিপন, প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, নির্বাহী সদস্য রেজওয়ানুল হক ও মুর্তজা হাসান মুন্না। এ ছাড়া আরো তিনজনের নাম পরবর্তীতে জানানো হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।