জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেকুন নাহার শিখা। গতকাল রোববার সকালে পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। রাস্তায় শৃঙ্খলা ফেরানো এবং বাজার মনিটরিং এর কাজ আমরা করে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

এ সময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদুস সালেহীন, তাসরিফ আহমেদ সাব্বির, সিয়াম হোসেন জাসেদ, নাজমুল হোসেন নাহিদ, এযাজ তেহাসী, ইনতেসাম আহমেদ, মুন্না প্রমুখ।
পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, পাঁচবিবি উপজেলার সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ওপর যেন কোনো হামলা ও সহিংসতা না হয় সেজন্য আমাদের টিম কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের বাড়িঘর ও মন্দিরে পাহাড়া টিম কাজ করে যাবে।