বানারীপাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বানারীপাড়া উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। সভার সঞ্চালনা করেন পূর্ব মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কাদের পারভেজ।
সভায় সর্বসম্মতিক্রমে নলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকনকে সভাপতি এবং নাটুয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহসভাপতি পূর্ব মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদের পারভেজ ও সহসভাপতি (মহিলা) বাইশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন। সহসভাপতি দিদিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আফরোজা খানম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গিয়াস কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাদল।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শাহে আলম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন, পৌর যুবদলের আহ্বায়ক কাইউম উদ্দীন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নলশ্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, মনিরুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর হোসেন খান, সাবিনা ইয়াসমিন প্রমুখ।



