দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিস্কৃত যুবদল নেতা সোহেল উপজেলার জামালপুর ইউনিয়নের খাগড়ারচর গ্রামের বাসিন্দা এবং কালীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক খালেকুজ্জামান বাবলুর ছোট ভাই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নয়নের সিন্ধান্ত মোতাবেক তাকে দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সকল যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ জানানো হয়েছে।