বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইশমামুল হকের কবর জিয়ারত করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এ বি এম ফখরুজ্জামান।

এ সময় ইশমামের মায়ের হাতে এক লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি। এছাড়া এলাকার চলাচলের রাস্তাটি শহীদ ইশমাম সড়ক নামকরণের ঘোষণা দেন তিনি। এরপর সোমবার দুপুরে থানা এবং উপজেলা পরিষদ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক পুড়ে যাওয়া উপজেলা পরিষদ ও থানা কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো: আবদুল শুক্কুর, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইসলামাবাদি, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবুল কালাম, সাতকানিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, আমিরাবাদের সাবেক চেয়ারম্যান কাজি মাওলানা নুরুল আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।