সরকারের কাছে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। গত রোববার বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত, দোয়া ও মুনাজাত করেন। পরে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করে নগদ অর্থ সহায়তা দেন এবং শোক প্রকাশ করেন। এ সময় সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম সারা দেশের স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলোর বৈষম্য দূরীকরণ নিয়ে আলোচনা শেষে তারা বলেন, সারা দেশে সাড়ে ৭ হাজার এসব মাদরাসার ৬০ হাজার শিক্ষক ৪০ বছর ধরে বৈষম্যের মধ্যে আছেন। এসব শুনে আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি। তাদের সমস্যাগুলো যেন তারা সমাধান করে দেন।



