বরিশালের গৌরনদী উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সদস্যদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বহু বছর পরে সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে এ ঐক্যসভা করেছেন।
গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের উদ্যোগে গত শনিবার রাতে গৌরনদী বাসস্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে জামাল উদ্দিনের সভাপতিত্বে ও টিএম তুহিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, আহসান উল্লাহ, খোকন আহম্মেদ হীরা, মণীষ চন্দ্র বিশ^াস, কাজী আল আমীন, এসএম মিজান, হাসান মাহমুদ, জামিল মাহমুদ, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ প্রমুখ।
এ সময় উপস্থিত সংবাদকর্মীরা পেশাগত মর্যাদা রক্ষায় উপজেলার সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ করে একটি সাংবাদিক সংগঠনে একীভূত করার জন্য সিনিয়র সাংবাদিকদের প্রতি আহবান জানান।