লক্ষ্মীপুরের রামগতিতে শান্তি মিছিল করেছে বিএনপি। গত রোববার বিকেলে উপজেলা সদর আলেকজান্ডারে বিএনপির সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের হয় আলেকজান্ডার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহমানিয়া মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, সুযোগ সন্ধানীরা ওঁৎ পেতে আছে। তারা সাম্প্রদায়িক সম্প্র্রীতি নষ্টের পাঁয়তারা করছে।
এ সময় উপজেলা উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সদস্যসচিব সৈয়দ মুর্তাজা আল আমিন প্রমুখ।
রামগতিতে বিএনপির শান্তি মিছিল
লক্ষ্মীপুরের রামগতিতে শান্তি মিছিল করেছে বিএনপি। গত রোববার বিকেলে উপজেলা সদর আলেকজান্ডারে বিএনপির সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে একটি শান্তি মিছিল...



