চরফ্যাশন প্রেস ক্লাবের ২০২৪- ২৫ সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন নাছিউর রহমান শিপু (যুগান্তর ও ডেইলি অবজারভার)। সহ-সভাপতি কামরুজ্জামান (নয়া দিগন্ত), আবু জাফর সাইফ উদ্দিন (স্বদেশ প্রতিদিন), এম লোকমান হোসেন (সংগ্রাম ও ডেইলি পোস্ট), কামরুল সিকদার (কালের কণ্ঠ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- শহিদুল ইসলাম দুলাল (বরিশালের কথা)। যুগ্ম সাধারণ সম্পাদক মিজান নয়ন (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক এ আর সোহেব চৌধুরী (ভোরের কাগজ ও দি ডেইলি ট্রাইব্যুনাল), বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন ও কীর্তন খোলা), দফতর সম্পাদক মাহবুবুর রহমান নাজমুল (দৈনিক জনতা ও বরিশাল প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (সময়ের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক অশোক সাহা (খবরপত্র)।

কমিটির নির্বাহী সদস্য হয়েছেন, হাবিবুর রহমান সেলিম, ইদ্রিস মাদ্রাজী, মাওলানা রুহুল আমিন, নজরুল কবির, প্রভাষক কামাল হোসেন।
গত রোববার সন্ধ্যায় চরফ্যাশন প্রেস ক্লাব ভবনে ক্লাবের প্রবীণ সদস্য মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩১ ডিসিম্বর ২০২৫ সনের জন্য এই কমিটি গঠন করা হয়।