ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহতদের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো: আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামের আব্দুস সোবহান হাওলাদার ছেলে নিহত জসিম উদ্দিন ও অঙ্গারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের হোসেন হাওলাদারের ছেলে নিহত মিলন হাওলাদারের কবর জিয়ারত করেন তারা।

জানা গেছে, পরে নিহতদের পরিবারের খোঁজ-খবর নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপি'র আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব বাবু শ্নেহাংসু সরকার কুট্টি, দুমকি উপজেলা বিএনপি'র সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম মৃর্ধা, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, পাংগাশিয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ (বারেক) পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।