শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক রয়েছেন। আওয়ামী সমর্থিত পাঁচ চেয়ারম্যান এলাকা ছেড়ে পালিয়েছেন। এতে করে ইউনিয়নের সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
পলাতক পাঁচ ইউপি চেয়ারম্যান হলেন- রাজিহারের ইলিয়াস তালুকদার, বাকালের বিপুল দাস, বাগধার আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলার শফিকুল ইসলাম টিটু ও রতœপুরের গোলাম মোস্তফা সরদার। বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের ভাই মৃদুল দাস বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের পরপরই ৫ আগস্ট আমাদের ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন দেয়া হয়। এখন নিরাপত্তাহীনতার কারণে চেয়ারম্যান অফিসে আসতে পারছেন না।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, আমরা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের অফিসে যোগদানের ব্যবস্থা করছি।



