বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর-মেয়র, কাউন্সিলর ও কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতা আত্মগোপনে রয়েছেন।
তারা হলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, পৌর-মেয়র আব্দুল্লাহ আল পাঠান, ধাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খান, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সরোয়ার জানান।