সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি গুলিও ফায়ার করতে হয়নি। আমাদের বরিশাল বিভাগে ৫০টি থানা রয়েছে, যার একটিতেও আক্রমণ হয়নি। আমাদের পুলিশ ভাইয়েরা অক্ষত ছিল, একটি অস্ত্রও হারায়নি।
গতকাল বুধবার সকালে বরিশাল সার্কিট হাউজে শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেজর জেনারেল আব্দুল কাইয়ুম আরো বলেন, ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যে কোন খবরের সত্যতা যাছাই করে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেবেন, শোনা কথায় অহেতুক পেনিক সৃষ্টি করবেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিভাগে আমাদের কারও মধ্যে যেন কোন দূরত্ব না থাকে। আমরা যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। এখানে যেন একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারি যেখানে সব দল, মতের মানুষ শান্তিতে বসবাস করতে পারেন। তিনি আরো বলেন, পুলিশ মাঠে ট্রাফিক নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদের কার্যক্রম শুরু করেছে। বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটিভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। এখানে প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি, যা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হবো, বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে যারা রয়েছেন তারাও মোটামুটি নিরাপদে আছেন।
জনসাধারণকে আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানানো হয়। এ সময় তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে তাদের অহেতুক ভীতিতে না ভোগার আহ্বান জানান। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় সাধারণ জনতার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম করা যেতে পারে বলেও মত দেন তিনি। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনীতির চাকা সবসময় সচল রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে অনতিবিলম্বে ছাত্রছাত্রীদের স্কুলে যোগদানের জন্যও বলেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।
বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ৬ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল রেঞ্জের ডিআইজি ইলিয়াস শরিফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি এলবার্ট রিপন বল্লভসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা
অহেতুক পেনিক সৃষ্টি করবেন না
সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি গুলিও ফায়ার করতে হয়নি। আমাদের বরিশাল...



