কক্সবাজারের চকরিয়ায় স্থানীয় সেনা ক্যাম্পে সেনাবাহিনীর কাছে আওয়ামী লীগের কিছু মোটরসাইকেল চিন্তাইকারীর বিরুদ্ধে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মনছুর আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে চকরিয়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আহতের বড় ভাই প্রবাসী জাহিদুল ইসলাম।
আহত মনছুর আলম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো: হোছাইনের ছেলে।
অভিযোগে জানা যায়, ফাঁসিয়াখালি ইউনিয়নের মুসলিম নগর স্টেশন থেকে ঘরে ফেরার পথে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুসলিমনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরো জানা যায়, দীর্ঘদিন আগে আহত মনছুর আলমের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে গতিরোধ করে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেন উচিতারবিল এলাকার শিব্বির আহমদের ছেলে মো: গিয়াসউদ্দিনসহ সাত-আটজন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় পকেটে থাকা নগদ টাকাও মোবাইল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করা হয়। ওই মামলায় প্রতিবেদন দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিলেন আদালত।
এদিকে সরকারের পটপরিবর্তনের পর বুধবার সকালে চকরিয়া সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে তার ওপর ক্ষিপ্ত হয়। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে বাজার থেকে ঘরে ফেরার পথে গিয়াসউদ্দিনের নেতৃত্বে ৫-৬জন সন্ত্রাসী দেশীয় বন্দুক, দা-কিরিচ দিয়ে কুপিয়ে গুরুত্ব আহত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



