ভোলার চরফ্যাসনে মোবাইল ফোনে মসজিদ থেকে ডেকে নিয়ে প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের চরফ্যাসন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেলে আসরের নামাজ পড়তে গেলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার ডাক-চিৎকারে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন এম আমির হোসেন জানান, বিকেলে তিনি তার বাসাসংলগ্ন মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। নামাজরত অবস্থায় দুর্বৃত্তচক্র তার মোবাইল ফোনে একাধিক ফোন দেন। ফের নামাজ শেষে তাকে আবারো ফোন দিয়ে তিনি কোথায় আছেন জানতে চান। দুর্বৃত্তচক্র তার অবস্থান নিশ্চিত করে ওই মসজিদের সামনে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করে। তার চিৎকারে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।
তিনি আরো জানান, তিনি কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তচক্র রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় তাদের মারধরে তার মাথায় আঘাতপ্রাপ্ত হন ও একটি হাত ভেঙে যায়। হামলাকারীদের মারধরে তিনি সঙ্গাহীন হয়ে পড়লে তার সাথে থাকা দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
চরফ্যাসনে যুগান্তরের সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
ভোলার চরফ্যাসনে মোবাইল ফোনে মসজিদ থেকে ডেকে নিয়ে প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের চরফ্যাসন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত...



