বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ও প্রক্টরকে শর্তসাপেক্ষে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ভবনের নিচতলায় সাধারণ শিক্ষার্থীরা এক উন্মুক্ত আলোচনায় এ সিদ্ধান্ত নেন। এ ছাড়াও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপনের জন্য ২১ দফা দাবি ঠিক করে দেন।
শিক্ষার্থীদের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে প্রক্টরের ক্ষেত্রে যে বিচারগুলো প্রক্রিয়াধীন আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আর ভিসির ক্ষেত্রে শর্তগুলো হলো তিনি ভিসি থাকাকালীন কোনো রাজনৈতিক দলের পদে থাকতে পারবেন না এবং বর্তমানে তিনি রাজনৈতিক যে পদে আছেন তা থেকে পদত্যাগ নিতে হবে। কর্মকর্তাদের ক্ষেত্রে বিতর্কিত নিয়োগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটা পরীক্ষা হওয়ার পর ৪৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইন পাস করতে হবে। এক্ষেত্রে ভিসি তার নিজের উদ্যোগে ব্যবস্থা নিবেন। অন্যথায় আমরা তার পদত্যাগ দাবি করব।
ভিসি-প্রক্টরকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত ববি শিক্ষার্থীদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ও প্রক্টরকে শর্তসাপেক্ষে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ভবনের নিচতলায় সাধারণ শিক্ষার্থীরা এক উন্মুক্ত আলোচনায় এ সিদ্ধান্ত...



