সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আল ইমরানের ছোটভাই আল রায়হান (১৪)। সকাল ১০টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে এ ঘটনা ঘটে। তারা খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও তার সহোদর আল রায়হান। সকাল ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
কালিগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আল ইমরানের ছোটভাই আল রায়হান (১৪)। সকাল ১০টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের...



