চকরিয়ায় সেনা ক্যাম্পে আ’লীগের কিছু মোটরসাইকেল ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দেয়ায় মনছুর আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চকরিয়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আহতের বড় ভাই প্রবাসী জাহিদুল ইসলাম।
অভিযোগে জানা যায়, ফাঁশিয়াখালী ইউনিয়নের মুসলিম নগর স্টেশন থেকে ঘরে ফেরার পথে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুসলিমনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মনছুর আলম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো: হোছাইনের ছেলে।