চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে গত বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান প্রমুখ।