রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা।
গতকাল শুক্রবার গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক আসলামের বিরুদ্ধে ওই মানববন্ধন করে। এ সময় ছাত্রীরা বিভিন্ন লেখা সংবলিত লিফলেট হাতে নিয়ে তার বিরুদ্ধে সে্লাগান দেয়। ছাত্রীরা শিক্ষক আসলামের যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
গোয়ালন্দে যৌন হয়রানির প্রতিবাদে ছাত্রীদের মানববন্ধন
রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা।গতকাল শুক্রবার গোয়ালন্দ শহীদ...



