দীর্ঘদিন পরে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতা কর্মীরা।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে হোসেনপুর নতুন বাজার ঐতিহাসিক ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পরে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মিছিলপূর্ব অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের আমির মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জৈন উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ ডি এম মুহিবুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।