কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর ও কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক জোয়ারদারের মা বেগম নূরজ্জাহান হক (৭৬) বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
শুক্রবার চরকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির ও হয়বত নগর কামিল মাদরাসার অধ্যক্ষ আজিজুল হক, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজুর রহমান আকন্দ, কটিয়াদী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।



