টানা বর্ষণে খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়ক বন্ধ হয়ে আটকা রয়েছে বহু যানবাহন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সাথে সড়ক খাগড়াছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরো বলেন, আজ সকাল থেকে আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে জনবল কম থাকায় সরাতে অনেক সময় লাগবে। এদিকে সকাল ১০টার সড়ক ও জনপদ বিভাগ মাটি সরানোর কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।



