সাগরে লঘুচাপ ও ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজার জেলার ৪টি নদ নদীতে শরতেও পানি বেড়েছে।

মৌলভীবাজার জেলার কুশিয়ারা, মনূ, ধলাই ও জুড়ী নদে শনিবারে আকস্মিক ভাবে পানি বেড়েছে।

সাগরের লঘু চাপের প্রভাব ও ভারতের পাহাড়ি ঢলে শরৎ মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের বাসিন্দারা আবারো দুশ্চিন্তায় পড়েছেন।

মৌলবীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার জুড়ী নদে বিপদসীমার ৮৫ সেমি: ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার কুশিয়ারা, ধলাই ও মনু নদের পানি বৃদ্ধি পেয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবাল বলেন, ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্ক হবার কিছুই নেই। বৃষ্টি থেমে গেলে পানি কমে আসবে।