পুলিশি সেবার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার থানা পুলিশের উদ্যোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানা চত্বরে ওসি জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: কামরুজ্জামান। ইন্সেপেক্টর তদন্ত মো: খোরশেদ আলমের সঞ্চালনায় আরো স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।