বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে চকরিয়ার শহীদ আহসান হাবিবের পরিবারের কাছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দলের আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এক লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জামায়াত নেতা হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর আমির আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বাশার, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন
বিপ্লব প্রমুখ। পরে ফাঁসিয়াখালি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত
করেন তারা।