টানা বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ও খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া অসংখ্য যানবাহন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সকাল ৭টায় খাগড়াছড়ির আলুটিলা এলাকায় এই ধসের ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, বৃষ্টিতে সকালে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। সকাল থেকে আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করে। তবে সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগও যোগ দেয়। যান চলাচল স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা লেগে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



