বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে চোরাকারবারিরা ভারত থেকে মহিষের চালান নিয়ে আসছে। গত শুক্রবার রাতে পাচারকারিরা অর্ধশতাধিক মহিষের একটি চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরের দিকে বিজিবি সদস্যরা ৯টি ভারতীয় মহিষ আটক করেছে। যার মূল্য ১২ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, মহিষগুলো ক্যাম্পে নেয়া হয়েছে। সোমবার কাস্টমসের মাধ্যমে প্রকাশ্যে নিলাম করা হবে।



