পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত সাজু মিয়ার পরিবারকে এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী।
গতকাল রোববার উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া গ্রামে নিহত সাজু মিয়ার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে তার স্ত্রীর হাতে এ সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, দেবীগঞ্জ উপজেলা আমির আবুল বাশার বসুনিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
শহীদ সাজুর পরিবারকে জামায়াতের সহায়তা
পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত সাজু মিয়ার পরিবারকে এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী।গতকাল রোববার উপজেলার...



