সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সব জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ মানুষেরা।
তারা পৌরসভা চত্বর থেকে একটি মিছিল বের করে উপজেলা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।