আন্দোলনে পুলিশের গুলিতে নিহত লোহাগাড়ার ইশমামুল হকের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
গতকাল রোববার দুপুরে তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আসেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবাই জাতীয় বীর। আন্দোলনে নিহত ও আহতদের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে। তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। এরপর তিনি পুড়ে যাওয়া লোহাগাড়া উপজেলা পরিষদ ও থানা কমপ্লেক্স পরিদর্শন করেন।
শহীদ ইশমামের কবর জিয়ারত করলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
আন্দোলনে পুলিশের গুলিতে নিহত লোহাগাড়ার ইশমামুল হকের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।গতকাল রোববার দুপুরে তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আসেন। তিনি বলেন,...



