বরিশালের আগৈলঝাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে গতকাল রোববার বরিশাল-১ আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহির উদ্দীন স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জহির উদ্দীন স্বপন বলেন, আগৈলঝাড়া উপজেলার মুসলিম, হিন্দু ও খ্রিস্টানসহ অন্য ধর্মাবলম্বীদের একত্রে বসবাস যুগের পর যুগ ধরে। আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা কোনো অঘটন ঘটাতে পারেনি। কারণ বিএনপির নেতাকর্মীরা সব জায়গায় উপস্থিত থেকে আগৈলঝাড়াবাসীকে রক্ষা করেছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উপর কোনো অন্যায়-অবিচার হলে সাথে সাথে থানায় মামলা করার পরামর্শ দেন।



