জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীসহ সরিষাবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, উপজেলা বিএনপির দফতর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সদস্য রহুল আমিন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সহ মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম চয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।