ভোলার চরফ্যাসনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১০ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল বৃহস্পতিবার চরফ্যাসনের কেরামতগঞ্জ, নজরুল নগর, দুলারহাট, জাহানপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে আমিরে জামায়াতের পক্ষে থেকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহাবুব জুবায়ের।
এ সময় তার সাথে ছিলেন বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাজি, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসেন, সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, মাস্টার বেলায়েত হোসেন প্রমুখ।