মানিকগঞ্জের ঘিওরে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর বিরুদ্ধে অপপ্রচার ও বিভিন্ন দফতরে মিথ্যা অভিযোগ দায়ের করেন গোয়ালডাঙ্গী গ্রামের ডিস ব্যবসায়ী সায়েদুল ইসলাম। এই অপপ্রচারের প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম ফেরদৌস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম নাঈম প্রমুখ।



