কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মোহাম্মদ আবিদ (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার বরইতলী ইউনিয়নের বিবিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।
আবিদ ওই ইউনিয়নের বিবিরখীল এলাকার ইজিবাইক (টমটম) চালক জসিম উদ্দিনের ছেলে।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফরিদ জানান, বন্যার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে কোনো এক সময় বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়ছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



