উভয়ের পারিবারিক সম্মতিতে ফোনে বিয়ে হয়েছিল সৌদি প্রবাসী পারভেজ মিয়ার (২৫)। ছেলে ও মেয়ে পক্ষের লোকজনের আনাগোনা ছিলো বাড়িতে। কথা ছিলো, ছেলে কিছুদিন পর দেশে আসলে ধুমধামে বিয়ে হবে। কিন্তু একটি সংবাদ মুহূর্তের মধ্যে সব স্বপ্ন শেষ হয়ে যায়।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘহাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে পারভেজ। গত বুধবার বাংলাদেশ সময় সন্ধায় খবর আসে সৌদি আরবে স্ট্রোক করে মারা যান। পারভেজ সৌদি আরবের দাম্মাম শহরে বেসরকারি একটি কোম্পানিতে কাজ করতেন।
বাবা আব্দুল কাদের বলেন, ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা বাকরুদ্ধ। মৃত্যুর আগেও তার মার সাথে কথা বলেছে। তিন মাস আগে তাকে ফোনে বিয়ে করানো হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি।